পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক মোটর বাইক আরোহী। ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানা এলাকায় দুর্ঘটনা ঘটেছে। সোনামুড়া থানার পুলিশের গাড়ির সজোরে ধাক্কায় এক বাইক আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানাগিয়েছে।

আহত ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম।
ঘটনায় বেজিমারা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েপড়ে। পুলিশের গাড়ির ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, শফিকুল ইসলাম বাইক থেকে ছিটকে বেশ কিছুটা দূরে সড়কে আছড়ে পড়েন। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।

