প্রাকৃতিক সুইমিংপুলে জলকেলিতে মত্ত শাবকসহ হাতির দল—এমনই মনোরম অথচ চমকপ্রদ দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি জেলার রংধামালি নাথুয়া চর এলাকায়। বেশ কিছুদিন ধরেই ভুট্টা খাওয়ার লোভে প্রায় ৫০ থেকে ৬০টি হাতির একটি বড় দল ওই এলাকায় ঘাঁটি গেড়ে রয়েছে। আশপাশের ফসলি জমিতে প্রচুর ভুট্টা থাকায় প্রায় প্রতিদিনই লোকালয়ে ঢুকে পড়ছে তারা, ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তীব্র গরমের হাত থেকে বাঁচতে হঠাৎই সেই বিশাল হাতির দল তিস্তা নদীর দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই একে একে নদীতে নেমে পড়ে তারা। শুরু হয় জলের মধ্যে দাপাদাপি, ছিটাছিটি আর খুনসুটি। বড় হাতির সঙ্গে তাল মিলিয়ে শাবকরাও মেতে ওঠে জলকেলিতে। প্রকৃতির কোলে এই দৃশ্য দূর থেকে উপভোগ করেন অনেকে, তবে নিরাপত্তার কথা মাথায় রেখে কেউই কাছে যাওয়ার সাহস দেখাননি।

বন দফতর সূত্রে খবর, প্রচণ্ড গরম থেকেই রেহাই পেতেই হাতিরা নদীতে নেমেছিল। তবে এখনও এলাকায় সতর্কতা জারি রয়েছে এবং বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *