দীর্ঘ প্রায় ২৮ বছর পর নিজেদের দলীয় কার্যালয় পুনরুদ্ধার করলো জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে শহরের থানা রোড এলাকায় অবস্থিত একটি কার্যালয়কে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, বহু বছর আগে কংগ্রেসের ওই কার্যালয় তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছিল। এদিন মিছিল করে সেখানে পৌঁছন কংগ্রেস কর্মী-সমর্থকেরা এবং তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।


কংগ্রেসের দাবি, ১৯৯৮ সালের পর থেকেই তারা ওই কার্যালয় ব্যবহার করতে পারেননি। এদিন কার্যালয়ের ভেতরে ঢুকে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেন বলে অভিযোগ। কংগ্রেস কর্মীদের কথায়, ভেতর থেকে বিপুল সংখ্যক ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড পাওয়া গেছে। তাদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই এই সমস্ত পরিচয়পত্র সেখানে মজুত করে রাখা হয়েছিল। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে তৃণমুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *