মালদার সামসী ফাঁড়ির পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীদের নাম তৈয়ব আলি, লিটন আলি ও সাদির আলি। এরমধ্যে তৈয়বের বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুর এলাকায় এবং বাকি দুজন চাঁচল থানার সুজাগঞ্জ এলাকার বাসীন্দা।

বুধবার রাতে অভিযুক্তরা সহ বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে সামসীর সোনাপট্টি এলাকায় জড়ো হয়েছিল। সূত্র মারফত এই খবর জানতে পেরে সামসী ফাঁড়ির পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশকে দেখে কয়েকজন দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও, তিন দুষ্কৃতী ধরা পড়ে পুলিশের জালে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু সরঞ্জাম। তাই বৃহস্পতিবার ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজত চেয়ে হাজির করা হয় চাঁচল মহকুমা আদালতে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *