রাজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিলিগুড়িতে পৌঁছালেন আনন্দময় বর্মন। এদিন ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতেই উচ্ছ্বসিত অভ্যর্থনায় ভাসেন তিনি। স্টেশন চত্বরে আগে থেকেই জড়ো হয়েছিলেন বহু বিজেপি কর্মী-সমর্থকরা।
মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফাসীদেওয়া বিধায়ক দুর্গা মুর্মু। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষও এই অভ্যর্থনায় সামিল হন। ঢাক-ঢোলের তালে এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে আনন্দময় বর্মনকে বরণ করে নেওয়া হয়। এরপর হুড খোলা গাড়ি করে বাড়ীর উদ্দ্যেশে রওনা দেন তিনি।

নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেই উষ্ণ অভ্যর্থনার জন্য উপস্থিত কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানান মন্ত্রী আনন্দময় বর্মন। পাশাপাশি, তাকে মন্ত্রী পদে দায়িত্ব দেওয়ার জন্য দলীয় শীর্ষ নেতৃত্ব ও মুখ্যমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, এতদিনের বঞ্চনা এবার দূর হবে এবং আগামী দিনে এই অঞ্চলে শুধুই উন্নয়নের ধারা বজায় থাকবে।

