আইসিডিএস কর্মীদের সংবর্ধনা গ্রহন করলেন কুমারগ্রের বিধায়ক মনোজ কুমার ওরাও। বৃহস্পতিবার সকালে কুমারগ্রাম ব্লকের আই সি ডি এস কর্মীরা বিধায়কের বাসভবনে উপস্থিত হয়ে বিধায়ককে সংবর্ধনা জানান। উত্তোরিয় পড়িয়ে ও ফুলের তোরা দিয়ে বিধায়ককে সংবর্ধনা জানান অঙ্গনওয়ারি কর্মীরা।

তবে এদিন আই সি ডি এস কর্মীদের সুবিধা-অসুবিধা দাবিদাবা নিয়ে কোন আলোচনা না হলেও অঙ্গনওয়ারি কর্মীরা বিধায়কের মুখের দিকে তাকিয়ে আসায় বুক বাধছেন। আই সি ডি এস কর্মীরা জানিয়েছেন আগামী ৩১ শে মে বিধায়কের সাথে আই সি ডি এস কর্মীদের বৈঠক ঠিক হয়েছে, সে বৈঠকে আই সি ডি এস কর্মীরা তাদের দাবি এবং সুবিধা অসুবিধার কথা তুলে ধরবেন বিধায়কের কাছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *