পথ দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল বারবিশা ট্রাফিক গার্ড। বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের দলদলি বাজার সংলগ্ন রাজ্য সড়ক এলাকায় বিশেষ ট্রাফিক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।


এদিন পথচলতি বাইক আরোহী ও টোটো চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য সচেতন করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। বিশেষ করে টোটো চালকদের রাস্তার ডান পাশে যাত্রী ওঠানামা না করানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি হেলমেট ব্যবহার, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং নিরাপদে গাড়ি চালানোর বার্তাও দেওয়া হয়।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সামান্য অসাবধানতার কারণেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
এদিনের সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারবিশা ট্রাফিক গার্ডের ওসি অনিল বর্মন সহ অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *