মাদক সহ চার যুবককে হাতেনাতে ধরে ফেললো এলাকার সাধারণ মানুষ। সোমবার রাতে ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি বাজার এলাকার ঘটনা। খবর দেওয়া হয় পুলিশকে, জনরোশ থেকে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

মঙ্গলবার ধৃত চারজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় বলে জানাগিয়েছে। চারজনের কাছ থেকে ৫৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ।
এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

