ডুয়ার্সকন্যায় জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করলেন বিজেপির ও সাংসদ বিধায়কেরা। বিজেপি রাজ্যে ক্ষমতায় আশার পর ডুয়ার্সকন্যায় প্রথম বৈঠক জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তাদের।

বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, কুমারগ্ৰামের বিধায়ক মনোজ কুমার ওরাঁও, মাদারিহাট’র বিধায়ক লক্ষণ লিম্বু, আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস ও কালচিনি বিধায়ক বিশাল লামা রা। এদিন আলিপুরদুয়ার জেলাশাসক সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই বৈঠক আয়োজিত হয়। বৈঠকে এলাকায় নানান উন্নয়ন ও দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানাগিয়েছে।

