কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আগামী দিনের ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করার লক্ষ্যে জলপাইগুড়ি জেলা কাউন্সিলের পুনর্গঠন করা হল রবিবার। এদিন ময়নাগুড়ির এক বেসরকারি ভবনে একটি সভা করা হয়। যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব সহ জেলার প্রতিটি ব্লকের কর্মীরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, এদিনের এই কমিটিতে পুনরায় সভাপতি হিসাবে বহাল রাখা হয় প্রেমানন্দ রায়কে।

এছাড়াও ২২ জনকে নিয়ে নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃত্ব। এই জেলা কাউন্সিলের মধ্যে অনেক নতুন উদ্যমী ছেলেদের রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও, এদিনের এই সভায় প্রায় শতাধিক মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলে যোগদান করেন। পাশাপাশি, কেন্দ্র সরকার দ্রুত শান্তি আলোচনা সমাপ্ত করে শান্তি চুক্তি সাক্ষরিত করেন এবং সংগঠনের দাবি গুলি পূরণ করেন সেই দাবিও তোলেন এই মঞ্চ থেকে।

