ভোটের দিন তাজা৷ বোমা উদ্ধারে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভায়। কেতুগ্রাম বিধানসভার বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথ থেকে কিছুটা দূরেই উদ্ধার হয় ছয়টি তাজা বোমা। বুথ থেকে স্বল্প দূরেই একটি ফাঁকা জায়গায় একটি ব্যাগের মধ্যেই ছিল তাজা বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যাগের মধ্যে ছয়টি তাজা বোমা রয়েছে।

ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনী। ঘিরে ফেলা হয়েছে এলাকা। সূত্র মারফৎ জানা গিয়েছে ইতিমধ্যেই বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে, তাঁদের দল এসে এই বোমা উদ্ধার করবেন। ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খোলেননি। তবে প্রশ্ন উঠছে কীভাবে ভোটের দিন বুথ সংলগ্ন জায়গায় বোমা পাওয়া গেল? কি কারণে রাখা হয়েছিল এই বোমা ? যদিও কে বা কারা এই বোমা রেখেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *