কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে বুধবার সকালে রামসাই – ময়নাগুড়ি সড়ক অবরোধ করলো ক্ষুদ্র চা চাষী ও পাইকাররা। প্রতিবাদে রাস্তায় চা পাতা ফেলে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, বটলিপ কারখানাগুলি দিনে একাধিকবার দাম পরিবর্তন করছে—সকালে ২০ টাকা কেজি হলেও বিকেলে তা ৭–৮ টাকায় নামিয়ে আনা হচ্ছে।

পাশাপাশি কারখানাগুলোর ওজনের কাঁটাগুলো নিয়ে সন্দেহ প্রকাশ এবং শুকনা পাতা কুইন্টালে ৭ কেজি করে কাটানোর অভিযোগও ওঠে।চাষীদের দাবি, দিনে একবার যে দাম নির্ধারণ হবে, সেই দামেই সারা দিন পাতা কিনতে হবে। অবরোধের ফলে কয়েক ঘণ্টার যান চলাচল ব্যাহত হয়, অবশেষে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুইপক্ষকে নিয়ে বসার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়, যদিও চা পাতার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *