দ্রুতগতির কেটিএম বাইক ঢুকলো রেলিং এর ভিতর। গুরুতর আহত দুজন। ঘটনাটি ঘটেছে সোমবার ধুপগুড়ি মহকুমার তেঁতুলতলা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দ্রুত গতিতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর ভিতর ঢুকে যায়। তৎক্ষণাৎ ছিটকে পড়েন চালকসহ পেছনের আরোহী।

বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দ্রুত স্থানীয়রা আহত দুজনকে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে। একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে জলপাইগুড়ি স্থানান্তরিত করে দেয়া হয়েছে। অপর একজনের আঙ্গুল কেটে পড়ে যায়। আহত দুজনের বাড়ি দুরামারি এলাকায়। কাজের সূত্রে ধুপগুড়ির দিকে যাচ্ছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ।

