জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নতুন বাজার এলাকায় বেআইনি মদের কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ময়নাগুড়ি থানার পুলিশ একটি দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ১০৮৯ বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।


তদন্তে উঠে এসেছে, নির্বাচনকে ঘিরে প্রশাসনের নির্দেশ অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানগুলি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সুযোগকেই কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে মদ কিনে মজুত করে রেখেছিল। পরে সেগুলি চড়া দামে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত আরও কারও সন্ধান মিলছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, নির্বাচনকে সামনে রেখে যাতে কোথাও বেআইনি মদের কারবার না হয়, সে বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *