আসামের কাজিরাঙ্গা জঙ্গল থেকে মন্দাকিনী এবং তার পরিবারের তিন সদস্য পারি দিচ্ছে মধ্যপ্রদেশের কনহা টাইগার রিজার্ভের জঙ্গলে। প্রায় ১ হাজার ৯২৩ কিলোমিটার রাস্তা সিসি ক্যামারা সহ করা নিরাপত্যায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের। মন্দাকিনী হলো আসামের কাজিরাঙ্গা জঙ্গলের বুনো মহিষের দলের একটি পরিচিত মুখ। মন্দাকিনীর সাথে আরো দুইটি সাব এডাল্ট ফিমেল এবং একটি মেল বুনো মহিষকে লাইভস্টক গাড়িতে পরিবহন করছে মধ্যপ্রদেশের বনবিভাগ।

সহযোগিতা নিচ্ছে এরাজ্যের বনদপ্তরের বিভিন্ন মহল থেকেও। চারটি বুনো মহিষের জন্য সুনির্দিষ্ট দূরত্বে রাস্তায় রাস্তায় সবুজ ঘাষ এবং জলের চাহিদা মেটাচ্ছে এরাজ্যের বনকর্মীরা। এরাজ্যের বনদপ্তর সূত্র জানাগিয়েছে জাতীয় সড়ক ধরে পর্যাপ্ত নিয়ম মেনে বুনো মহিষ পরিবহন হবে তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, তাই রাস্তায় রাস্তায় বনকর্মীরা জল এবং খাবারের জোগান দিচ্ছে। শনিবার গভির রাতে আসামের সীমানা পার করে এরাজ্যে প্রবেশ করে বুনো মহিষ পরিবহনের কনভয়। আলিপুরদুয়ার জেলার নিমতি এলাকায় একটি হোটেলের পাশে কনভয় দাঁড করিয়ে খাবার দেওয়া হয় বুনোদের দেখুন সেই চিত্র।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *