ডাক্তারবাবুর বিনা অনুমতিতে হাসপাতালের ডিউটিতে নার্সিং স্টাফরা অনুপস্থিত থাকছেন এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলে হাসপাতালে তালা ঝুলিয়ে দিলেন ডাক্তাররা। চিকিৎসক এবং নার্সিং স্টাফের অভ্যন্তরিন বিষয় নিয়ে বন্ধ হাসপাতালা, যার ফলে সমস্যায় পড়েছেন রোগী এবং রোগীর পরিজনরা। রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফাগঞ্জ দুই ব্লকের রামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এদিন বিকেলে ঘটনার জেড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রামপুর এলাকায়, চিকিৎসা নিতে এসে বিনা চিকিৎসায় ফিরে যায় বহু সাধারণ মানুষ। এই বিষয়ে রামপুর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর মাসুম রাজা ফোনে জানান নার্সিং স্টাফরা এর আগেও বহুদিন অনুপস্থিত ছিলেন আমরা ডাক্তাররা চিকিৎসা পরিষেবা চালিয়ে গিয়েছে।

এদিন ফের মর্নিং এবং ইভিনিং ডিউটিতেও কোন নার্সিং স্টাফ আসেনি শুধু চিকিৎসকদের পক্ষে হাসপাতালে পবিষেবা দেওয়া সম্ভব নয় তাই আমরা সাময়িক সময়ের জন্য হাসপাতাল বন্ধ রেখেছি। যে নার্সিং স্টাফরা মাঝে মধ্যেই ডিউটিতে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ তাদের মধ্যে মনিষা জানা কে ফোন করা হলে তিনি সংবাদ মাধ্যমকে ফোনে কিছু বলতে রাজি হননি। প্রশ্ন করা হয়েছিল আপনাদের বিরুদ্ধে ডিউটিতে অনুপস্থিত থাকার অভিযোগ তা কি সত্যি? প্রশ্ন শুনেই মেজাজ হারান মনিষা ম্যাডাম।
আপরদিকে তুফানগঞ্জ দুই ব্লকের স্বাস্থ্য অধিকর্তা ডক্টর মনোরঞ্জন দাস ফোনে জানান হাসপাতাল বন্ধের কোন অভিযোগ নেই, স্বাস্থ্য পরিষেবা চালু রাখা হয়েছে, আভ্যন্তরীণ সমস্যা যা রয়েছে আগামীকাল চিকিৎসক এবং নার্সদের নিয়ে বসে মিটিয়ে নেওয়া হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *