উত্তর একটিয়াশাল পাইপলাইন এলাকায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে মারা গিয়েছে ১ জন, গুরুতর আহত হয়েছেন ১ জন, রবিবার ঘটনার তদন্তের স্বার্থে ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম।
এদিন আশিঘর ফাঁড়ি, ভক্তিনগর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা হয়। তদন্তের অংশ হিসেবে একাধিক প্রমাণ সংগ্রহ করে নিয়ে যায় ফরেন্সিক দল।

ঘটনায় মৃতের নাম সাফিকুল ইসলাম এবং আহত ব্যক্তির নাম রফিকুল হক। দু’জনেই উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। ধৃত সেই দুই ব্যক্তির নাম ভজন রায়,সঞ্জয় বর্মন
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, যার মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়ছে।

