প্রথম দফা নির্বাচনের আগে নাকা তল্লাশি। বাইকে দুজন থাকলে চলছে জিজ্ঞাসাবাদ। দুর্গাপুরের ভগত সিং মোড় থেকে সরকারি মহা বিদ্যালয় যাওয়ার রাস্তার মাঝে জওহরলাল নেহেরু রোডে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে নাকা তল্লাশি পুলিশের।

এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার নেতৃত্বে চলছে অভিযান। রাজকুমার মালাকার বলেন,” নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে চলছে অভিযান। জরুরি কাজের গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে।

