শুক্রবার ২০২৬ সালের ত্রিপুরা এডিসি ভোটের ফলাফল ঘোষণায় ১০ কুলাই-চাম্পাহাউর কেন্দ্রে বড় ব্যবধানে জয়লাভ করলেন তিপ্রামথা দলের প্রার্থী রাজেশ্বর দেববর্মা। মোট ১৩,৯৯৪টি ভোট পেয়ে নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে নিজের জয় নিশ্চিত করেন তিনি। নির্বাচনী ফলাফল ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়ী তিপ্রামথা প্রার্থী রাজেশ্বর দেববর্মা উচ্ছ্বাস প্রকাশ এই জয়কে তিনি সাধারণ জনজাতি মানুষের জয় হিসেবে অভিহিত করে বলেন, এই জয় আসলে সকল জনজাতি জনগণের জয়।

ত্রিপুরার জনজাতি অংশের মানুষ যে আস্থা উনার ওপর রেখেছেন, তার মর্যাদা তিনি রক্ষা করবেন। তিনি আরও জানান যে, আগামী দিনে এডিসি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনজাতি জনগণের স্বার্থ রক্ষায় তিনি নিজেকে নিয়োজিত রাখবেন। এডিসি এলাকার পরিকাঠামো উন্নয়নই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য হবে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে, নির্বাচনের এই পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রিটার্নিং অফিসার রিংকু রিয়াং। তিনি নির্বাচনের সঙ্গে যুক্ত সকল কর্মী ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। গণনা পরবর্তী সময়েও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার এবং আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *