ঘুম থেকে উঠেই এলাকায় দুমদাম বোমের আওয়াজ। শয়ে শয়ে মানুষের ভিড়,হুলুস্থূলু কান্ড। ধূপগুড়ির গধেয়ারকুঠি এলাকার ঘটনায় চাঞ্চল্য।
জানা যায় এদিন আনুমানিক ৬টা নাগাদ আটটি হাতির দল নজরে আসে স্থানীয়দের।দীর্ঘ সময় ধরে সেই হাতির দলটি বিভিন্ন ভুট্টা ক্ষেত, বিভিন্ন জাংলা সহ একাধিক ফসল নষ্ট করে বলে অভিযোগ। এমনকি একটি বাড়িতে ঢুকে বাড়ির একটি ঘরের বারান্দা সহ একাধিক জায়গায় ভাঙচুর করে। এছাড়াও এক বাড়ির সামনে বেঁধে রাখা গরুকে সজোরে লাথি মারে বলে অভিযোগ। ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসীরা।

ঘটনা সূত্রে জানা যায় এদিন ভোর নাগাদ আটটি হাতির একটি দল গধেয়ারকুঠি এলাকার বেশ কিছু ভুট্টা ক্ষেত নষ্ট করে। সেই খবর জানাজানি হতেই প্রচুর উৎসাহিত মানুষ ভিড় জমান সেই এলাকায়। শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি।এমনকি অনেকেই আবার হাতি তাড়ানোর জন্য শব্দবাজি মারতে থাকে। ফলে এলাকায় এক ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার সময় সেই হাতির দলটি একাধিক ফসলের ক্ষতি করে। শুধু তাই নয় একটি বাড়িতে ঢুকেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। হাতির লাথিতে আহত গরুটি এখনো গুরুতর জখম বলে জানায় গরুর মালিক। অন্যদিকে ঘটনার পরে বনদপ্তর এসে খোঁজ না নেওয়ার ক্ষোভে ফুসছে এলাকাবাসীরা। তবে বারবার একই এলাকায় হাতির আনাগোনা নিয়ে বনদপ্তর এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসীরা। এ বিষয়ে কি অভিযোগ রয়েছে শুনাবো আপনাদের

