তাজপুরে সন্ধ্যায় সমুদ্র স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল এক চিকিৎসক দম্পতির। মৃতরা হলেন কুন্তল চক্রবর্তী (৩৫) ও শৈলজা ভরদ্বাজ (৩০)। তাঁদের বাড়ি সোদপুরের ঘোলা থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, সমুদ্রে নামার পর হঠাৎই তলিয়ে যেতে থাকেন দুজন। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে উদ্ধারের চেষ্টা চালায় এবং বেশ কিছুক্ষণ পরে তাঁদের তুলে আনা হয়। খবর পেয়ে মন্দারমনি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, গতকালই স্বামী-স্ত্রী একটি প্রাইভেট গাড়িতে করে তাজপুরে বেড়াতে এসেছিলেন।

