আজ বৈষ্ণবনগর এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগ করার লক্ষে প্রথমে বৈষ্ণবনগর শিব মন্দির তারপর সেই মন্দিরে প্রার্থনা সেরে বৈষ্ণবনগর সংলগ্ন এলাকা পায়ে হেটে জনসংযোগ এর উদ্দেশ্যে তিনি বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন ।

সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা তুলে ধরে একবার কংগ্রেসের ওপর ভরসা রাখার আবেদন জানান ৷ এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচারে নেমে সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান এবার বৈষ্ণবনগর 54 বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছি এটা আমার পরিচিত এলাকা হলেও ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য পথে নেমেছি। মানুষ ঠিক করবেন কাকে ভোট দেবেন তবে আমি আশাবাদী আমাকে এলাকার জনসাধারণ বিপুল ভোটে ভোট দিয়ে জয়ী করবেন ৷ এছাড়াও প্রচারে ছিলেন বেদরাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান সিটু সেখ তিনিও জানান আমরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষের কথা শুনছি এবং প্রচুর মানুষের সমর্থন পাচ্ছি এবং বলেন আমরা আমাদের কংগ্রেসের প্রার্থী মামুনি মন্ডলকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়ী করবো ৷

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *