আগামী ৩ রা এপ্রিল মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে পুরাতন মালদায়। মঙ্গলবাড়ী তাতিপাড়া শক্তি সংঘের মাঠে জনসভা করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে মাঠ পরিদর্শনে আসেন প্রশাসনের আধিকারিক এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন ডিএসপি মঙ্গেশ সুব্বা, আইসি গোপাল বিশ্বাস, মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন সভাস্থল ঘিরে মঞ্চ নির্মাণ, হেলিপ্যাডের ব্যবস্থা, নিরাপত্তা এবং জনসমাগম নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মাঠের বিভিন্ন দিক খতিয়ে দেখেন উপস্থিত আধিকারিকরা।এই সভায় মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।

