কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন মালদার চাঁচল বিধানসভার কংগ্রেস নেতাকর্মীদের একাংশ। প্রার্থী পছন্দ না হওয়ায়, প্রার্থী বদলের দাবীতে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে, রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ কংগ্রেস কর্মীদের। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল চাঁচলের কংগ্রেস কার্যালয়ের সামনে। |


কংগ্রেস কর্মীদের দাবি ছিল আনজারুল হক জনি কে প্রার্থী করতে হবে। কিন্তু প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুব কে। তারপরেই প্রার্থী বদলের দাবিতে উত্তপ্ত হয়ে ঊঠে এলাকা। কংগ্রেস নেতা কর্মীদের অভিযোগ জেলা সভাপতি ইসা খান টাকার বিনিময়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে আসিফ মেহেবুবকে প্রার্থী করেছে। সম্পূর্ণ তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য।তাই প্রার্থী বদল না করলে এই বিক্ষোভ আরো বাড়বে। এই পরিস্থিতিতে দেখার বিষয় কংগ্রেসের হাই কম্যান্ড কি সিদ্ধান্ত নেয়। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *