ফের মালদায় গুলি বৃদ্ধ যুবক, আর এই ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়ালো মালদায় কালিয়াচকের। বাবা-মাকে ভিডিও কল করে নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হল এক যুবক। ঘটনাকে ঘিরে ব্যাপক সোরগোল পড়ল মালদার কালিয়াচকের জালুয়াবাধাল অঞ্চলের শ্রীরামপুর এলাকায়। জানা গেছে, আত্মঘাতী যুবকের নাম আব্দুল জাব্বার। বয়স ২০ বছর। বাবার নাম মোয়াজ্জেম সেখ। তিনি পেশায় বিড়ি শ্রমিক। তার সঙ্গেই তার ছেলে আব্দুল জাব্বারও কাজ করতেন।

পরিবারের দাবী, রবিবার রাতে জাব্বার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে এক ফাঁকা মাঠে দাঁড়িয়ে নিজের মাথায় নিজেই আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভিডিও কল করে। কল করার পরক্ষণেই সে নিজের মাথায় নিজেই গুলি চালায় বলে খবর। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা সেই মাঠে ছুটে যান। পরে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের পাঠায় মালদা মেডিক্যাল কলেজ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে হাসপাতালে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এছাড়া আত্মঘাতী যুবক আগ্নেয়াস্ত্র কোথায় পেল সেই ব্যাপারেও কিছু তথ্য মেলেনি। গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

