তৃণমূলে যোগ দেওয়ার প্রাক্কালে ইমাম এবং পুরোহিতদের সাথে নিয়ে হুড খোলা গাড়িতে সংহতি যাত্রার পর এবার পুরোহিত এবং ইমাম মোয়াজ্জেমদের সাথে নিয়ে নিজের বাসভবনে সম্প্রীতির ইফতার কর্মসূচি করলেন তৃণমূল নেতা মতিউর রহমান।

মঙ্গলবার কুড়িতম রোজা শেষে মতিউরের বাসভবন কমলাবাড়িতে এই ইফতারের আয়োজন করা হয়।যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেফজুর আলী সহ এলাকার পুরোহিত এবং ইমাম মোয়াজ্জেমরা। তারা পাশাপাশি বসে ইফতার করেন।এই কর্মসূচি থেকে মতিউরের বার্তা হিন্দু মুসলিম ভাই ভাই।

