পঞ্চম দোল উপলক্ষে দীর্ঘ কয়েক বছরের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে এবারও মালদার রতুয়া-২নং ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের গোঁসাইপুর গ্রামে শুরু হয়েছে সাতদিন ব্যাপী শ্রীমদ্ভাগত পাঠ কথা।

শ্রীমদ্ভাগবত পাঠ পরিবেশন করছেন সুদূর বৃন্দাবন থেকে আগত কৌস্তভ বল্লভ শাস্ত্রী। তার কণ্ঠে শ্রীমদ্ভাবত পাঠ শুনতে প্রতিদিন গোঁসাইপুর গ্রামে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্তের ভক্তরা। যাকে কেন্দ্র করে ভক্তিভাবে মুখরিত হয়ে উঠেছে গোটা গোঁসাইপুর গ্রাম।

