মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রায় 3 লক্ষ 17 হাজার টাকা ব্যয়ে মালদার ইংলিশ বাজার ব্লকের জোতপৃথ্বী গ্রামের ভাগীরথী নদীর উত্তর বাহিনী সংলগ্ন কালীমন্দির এলাকায় নব নির্মিত স্নান করার পাকা ঘাটের উদ্বোধন হয়ে গেল শনিবার বিকেলে। প্রথমে ফুল দিয়ে বরণ করে ফিতে কেটে, নারকেল ফাটিয়ে স্নান করার পাকা ঘাটের উদ্বোধন করলেন চাচোল এর বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।

তিনি ছাড়াও উদ্বোধন পর্বে হাজির ছিলেন কালী মন্দিরের কর্ণধার কমল ঘোষ, কাজিগ্রাম প্রাক্তন প্রধান ও সমাজসেবী সত্যজিৎ চৌধুরী, জোতপৃথ্বী গ্রামের প্রধান অতিথি গুরুপদ মন্ডল সহ অন্যান্যরা। জানা গেছে, যুক্তি সংলগ এই ভাগীরথী নদী উত্তর বাহিনিতে এই কালীমন্দিরে বহুদূরান্ত থেকে স্নান করতে আসে যার ফলে স্নান করতে অসুবিধার মধ্যে পড়তে হতো দর্শনার্থীদের এবং মাঘী পূর্ণিমাই এক বিশাল জমকালো মেলা বসে। এই মেলায় বহুদূর দুরন্ত থেকে ভাগীরথীর ঘাটে স্নান করতে আসে। সেই দাবীকে মান্যতা দিয়ে চাঁচলের বিধায়ক নিজের তহবিল থেকে 3 লক্ষ 17 হাজার টাকা বরাদ্দে পাকা স্নান করার ঘাট গড়ে তোলেন। সেই নব নির্মিত পাকা ঘাট শনিবার বিকেলে তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

