বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চেয়ে পোস্টার পড়ল গাজোল ব্লকের একাধিক এলাকায়। পোস্টারের নিচে আবার লেখা রয়েছে সৌজন্যে ভারতীয় জনতা পার্টি, গাজোল বিধানসভা। বিজেপির বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিজেপির একাংশ কর্মীরা।

এই বিষয়ে বিজেপি বিধায়ক ফোনে জানান বিজেপি পার্টিকে কালিমা লিপ্ত করার জন্যই এই প্রচেষ্টা ব্যার্থ হবে, আগামী দিনে গাজোল ব্লকে আবার পদ্মফুল ফুটবে।
এ বিষয়ে তৃণমূলে নেতা রাজকুমার সরকার ফোনে জানিয়েছেন
বিজেপির মধ্যেই দীর্ঘদিনের গোষ্টিকোন্দল তার বহিপ্রকাশ ঘটেছে।

