ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা।শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে। ঘটনায় ভরত মন্ডল নামে এক স্থানীয় বাসীন্দা অভিযোগ করে বলেন, তিনি ফ্যাক্টরি থেকে কাজ করে বাড়ি ফেরার সময় ধৃত মহিলাকে ফ্যাক্টরির সামনে ঘোরাঘুরি করতে দেখেন।

পরে লোকমুখে শুনতে পান ওই মহিলা-ই নাকি তার মেয়েকে চকোলেট, বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যা দেখে গ্রামবাসীরা তাকে ছেলেধরা সন্দেহে আটকে রাখে। পরে খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গ্রামবাসীরা আটক মহিলাকে পুলিশের হাতে তুলে দেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *