পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের ভাটরা এলাকায় বৃদ্ধাশ্রম এর ভিত্তিপ্রস্তর করা হয়। রবিবার বিকেলে পূজার্চনা ও যজ্ঞের আয়োজন করা হয় এদিন। ভাটরা এলাকাকে মডেল রূপ দেওয়ার উদ্যোগ চৌধুরী পরিবারের। ইতিমধ্যে আদিবাসী অধ্যুষিত এলাকায় শৌচালয়, কমিউনিটি হল, বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য সেতু সহ বিভিন্ন কাজ শুরু হয়েছে। এদিন বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বৃদ্ধাশ্রম এর উদ্যোক্তা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর কাকলি চৌধুরী, চৌধুরী পরিবারের সদস্য নেপাল চৌধুরী, রাজু চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী মদন সরদা, সঞ্জয় চিতলাঙ্গিয়া সহ অন্যান্য অতিথিরা। শহর থেকে কিছুটা দূরেই মনোরম পরিবেশে তৈরি হতে চলেছে বৃদ্ধাশ্রম। আশেপাশে বহু গ্রাম রয়েছে। তবে এই ভাটরা এলাকা বর্ষার সময় দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। জলমগ্ন ভাটরা এলাকাকে মানুষ বলেন মিনি দীঘা। সেই এলাকায় তৈরি হতে চলেছে বৃদ্ধাশ্রম।


আপাতত ৫০ জনের থাকার ব্যবস্থা থাকবে বৃদ্ধাশ্রমে। চাহিদা অনুযায়ী বাড়বে আসন। ইতিমধ্যে আদিবাসী অধ্যুষিত এই এলাকায় শৌচালয় কমিউনিটি হল, বাচ্চাদের স্কুলে যাওয়ার সুবিধার্থে তৈরি করা হয়েছে সেতু, এছাড়াও বিভিন্ন কাজ করা হয়েছে। এই এলাকাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মডেল গ্রাম তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান, চৌধুরী পরিবারের অন্যতম সদস্য কৃষ্ণেন্দু বাবু। বৃদ্ধাশ্রম তৈরীর উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। খুশি এলাকার মানুষ। চলে মিষ্টি মুখের পালা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *