আর সেকারণেই লিড পেতে মরিয়া শাসক নেতারা। সিউড়ির ১৮ নন্বর ওয়ার্ডে তৃণমূলের সভায় ভোটারদের মন জয় করতে পুরসভার চেয়ারম্যা উজ্জ্বল চ্যাটার্জি বলছেন যদি জনপ্রতিনিধিদের ওপর কোনো ক্ষোভ থাকে তাহলে বিরোধিতা করবেন স্থানীয় ভোট আসবে তখন।

একই বার্তা দেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী পবিত্র দাস।
কিন্তু বিজেপি পালটা কটাক্ষ করে বলে, পুরসভা ভোটই তো হয়না। তাই মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলেই বুঝিয়ে দেয় তাদের মত।

