ভাটপাড়া : ২০২৪ সালের ১৩ নভেম্বর জগদ্দল থানার কাছে চায়ের দোকানে দুষ্কৃতিদের গুলিতে নিহত হয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ। খুনের তদন্তে নেমে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছিল জগদ্দল থানার পুলিশ। পরবর্তীতে দুজন ছাড়া পেয়ে যায়। পরিবারের লোক প্রথম থেকেই পুলিশি তদন্তে ভরসা হারিয়েছিল। তাদের দাবি ছিল মূল অপরাধীকে ধরতে হবে। সেইমত তারা NIA তদন্তের জন্য হাইকোর্টের কাছে আবেদন করেছিল।

সেইমতো কলকাতা হাইকোর্ট এই খুনের ঘটনা তদন্তভার তুলে দেয় এনআইয়ের হাতে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তরফ থেকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন সেখানে বোমা চালানো হয়েছিল বলেই NIA দিয়েছে আদালত। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম জানান এই খুনের ঘটনায় বিজেপি জড়িত। সেটা তৃণমূলের কর্মীদের জড়িয়ে দেওয়ার জন্য এনআইএ দাবি জানানো হয়েছিল।

