অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদ-এর উদ্যোগে মালদার গাজোলে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হল।
আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমগ্র রাজ্যের সমস্ত জেলার প্রতিনিধি নেতৃত্ব এই বৈঠকে অংশগ্রহণ করেন।

সংগঠনের দাবি, রাজ্যের ৭৮টি বিধানসভা কেন্দ্রে এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। সেই কারণে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনে বেশি সংখ্যক নমঃশূদ্র প্রার্থী দেওয়ার দাবিতে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচি গ্রহণ করেছেন।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার,জেনারেল সেক্রেটারি রঞ্জন মজুমদার, রাজ্য সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস এবং মালদা জেলার পক্ষ থেকে সৌমিত্র সরকার, লক্ষ্মীকান্ত বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা।

