রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের পাঁচালি তুলে ধরে সমাজের বিশিষ্ট ও গুণিজনদের সংবর্ধনা জ্ঞাপনের উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার অঙ্গ হিসেবেই শুক্রবার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে মালদা মুসলিম ইনস্টিটিউটে পৌঁছে গেলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। এদিন তিনি মালদা মুসলিম ইনস্টিটিউটে গিয়ে সেখানকার সম্পাদক ববি আহমেদের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা, শংসাপত্র সহ রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের পাঁচালি তুলে দেন।

