তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ধূপগুড়ির ঝাড় আলতা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির।
নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বাড়াতে মরিয়া বিজেপি। ফলসরূপ শুক্রবার ঝাড় আলতা দুই নং গ্রাম পঞ্চায়েতের ১৫/৮২ নং বুথের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি পরেশ চন্দ্র রায় সপরিবারে ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করে।

এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুপগুড়ি বিধানসভার দায়িত্বপ্রাপ্ত প্রভারি বিহারের সাংগঠনিক মন্ত্রী শিব নারায়ন মাহাতো ,ধূপগুড়ি পশ্চিম মন্ডলের সভাপতি পলাশ বসাক এবং সহ-সভাপতি প্রসেনজিৎ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা আইটি ইনচার্জ প্রদীপ সরকার ও সাধারণ সম্পাদক সত্যেন রায়-সহ বিজেপির অন্যান্য স্থানীয় কর্মীরা। তবে তৃণমূল নেতৃত্বের দাবি এই যোগদানের ফলে তৃণমূলের কোন ক্ষতি হবে না বলেই মনে করছেন তারা।

