এ দিন হঠাৎ দলবল নিয়েও মহকুমাশাসকের দফতরে ঢুকে পড়েন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অফিসের বারান্দায় দাঁড়িয়ে ফর্ম ৭ জমা দেওয়ার গোছাচ্ছিলেন এক বিজেপি কর্মী। তখনই তাঁর হাত থেকে ফর্মগুলি নিয়ে ছিঁড়ে দেন বিধায়কের সঙ্গে থাকা তৃণমূলের নেতা-কর্মীরা।

ওই বিজেপি কর্মীকে মারধরও করা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে মহকুমাশাসক অফিস ছাড়েন ওই বিজেপি কর্মী। অসিত অবশ্য ফর্ম ছেঁড়া বা মারধরের অভিযোগ মানেননি। তবে, দলে থাকা চুঁচুড়ার উপ-পুরপ্রধান পার্থ সাহা বলেন, ফর্ম ৭ বিজেপি কেন জমা দেবে। তাই ছিঁড়েছি। আবার এলে আবার ছিড়বো। কাউকে মারধর করা হয়নি। বিজেপি ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে বলে জানিয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *