অবাক করা কান্ড।কেউটে সাপ সহ অন্যান্য সাপের কামড়ে আক্রান্ত হলেন ৪ জন।আক্রান্তদের মধ্যে রয়েছে চাঁদ সওদাগর ও এক শিশু। বর্তমানে চারজনই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রামের বাসিন্দা মনোহর হালদার। পেশায় একজন অভিনেতা।মনসার ভাষান পালা গানে চাঁদ সওদাগরের ভূমিকায় অভিনয় করেন।
তার বাম হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটে সাপ। প্রথমে ওঝা-গুণীন। পরে বেগতিক বুঝে হাসপাতালে।চাঁদ সওদাগর ওরফে মনোহরের দাবী ,শৌচালয় করার জন্য মাঠে যেতেই বামহাতে কেউটে সাপ কামড় দেয়। তবে প্রতিবেশীদের দাবী,মনোহর হালদার মনসার পালাগান করেন জীবন্ত সাপ নিয়ে। সেই সাপ কামড় দেওয়ায় জখম হয়।


অন্যদিকে জয়নগরের গোচরণ এলাকার অন্তঃস্বত্বা বধু অর্পিতা সরদার।তাঁর হাতে বিষধর কেউটে সাপ কামড় দেয়। পরিবারের লোকজন জানতে পেরে বধুকে উদ্ধার করে। একটুও সময় নষ্ট না করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হয়। অন্যদিকে ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রামের বাসিন্দা এক বধূকে কেউটে সাপ কামড় দেয়। প্রথমে ওঝা ও পরে হাসপাতালে নিয়ে আসে। অপরদিকে জয়নগরের ধোষা গ্রামের রাজদীপ মন্ডল নামে এক শিশুর সাপে কামড় দেয়।তাকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।
সাপের কামড়ে আক্রান্তরা প্রত্যেকেই ভালো রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
একাধিক ব্যাক্তি সহ অন্তঃস্বত্বা বধুকে সাপে কামড় দেওয়া প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্পবিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, ‘সাপ চোখে দেখে না,কানেও শোনে না। ফলে কাউকে চিনে কামড় দেয় না। এছাড়া সাপে কামড় দিলে ওঝা-গুণিনের কাছে যাওয়া মানে বিপদকে আরো তড়িঘড়ি ডেকে আনা।এছাড়াও শিশু কিংবা গর্ভবতী মা হোক,প্রত্যেক কে একই পদ্ধতিতে চিকিৎসা করা হয়।’

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *