ভোটের আগে অবৈধ ভাবে হোটেলের ভেতর ম*দ বিক্রির অভিযোগে কুমারগ্রাম ব্লকের বারবিশা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যাক্তিকে।

বারবিশা ফাঁড়ির পুলিশের এই অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি বাংলা মদ এবং বিয়ার মিলিয়ে কুড়ি লিটার মদ উদ্ধার হয়েছে বলে জানাগিয়েছে। ধৃতের বাড়ি লস্করপাড়া এলাকায়। বারবিশা ফাঁড়ির পুলিশ সূত্রে জানাগিয়েছে ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার তাকে আদালতে পেশ করা হবে।

