বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়িতে উদ্ধার লক্ষাধিক টাকা। চেকপোস্ট এলাকায় নির্বাচন কমিশনের তল্লাশিতে একটি চার চাকার গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এদিন শালুগাড়া বাজার থেকে চেকপোস্টের দিকে আসার সময় সংশ্লিষ্ট গাড়িটিকে আটক করে নির্বাচন কমিশন। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে প্রায় লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।


তল্লাশির সময় গাড়িতে থাকা ব্যক্তি ওই টাকার কোনও বৈধ নথি দেখাতে না পারায় নির্বাচন কমিশন টাকা বাজেয়াপ্ত করে। ভোটের মুখে এত পরিমাণ নগদ অর্থ কোথা থেকে এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *