শিলিগুড়ি শহরে সাইকেল চুরির ঘটনা, শুক্রবার গভীর রাতে সূর্যসেন কলোনি এলাকা থেকে আটটি চোরাই সাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃত যুবকের নাম শিব চৌধুরী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল পুলিশ।

সন্দেহজনকভাবে এক যুবককে একাধিক সাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট আটটি চোরাই সাইকেল উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান, সে একটি বড় চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। পাশাপাশি পুলিশ আরও জানতে পেরেছে, এর আগেও সাইকেল চুরির একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছিল শিব চৌধুরী। ফলে গোটা চক্রটি চিহ্নিত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।ধৃত যুবককে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার হওয়া সাইকেলগুলির প্রকৃত মালিকদের খোঁজও শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *