আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভা এলাকার সংকোশ এবং রায়ডাক নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন হয়, একথা প্রকাশ্য সভা থেকে স্বীকার করে নিলেন তৃণমূলের সেকেন্ডেন্ট কামান্ড তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এককথায় তৃণমূল সরকারের আমলে অবৈধ বালি উত্তোলন হয়েছে এটা পরিস্কার।

অভিষেকের কথায় বালি মাফিয়া চক্রকে প্রশ্রয় দিয়েছেন কুমারগ্রামের বিদায়ী বিধায়ক মনোজ কুমার ওরাও। পরিবেশ ও জনস্বাস্থকে জলাঞ্জলি দিয়ে স্থানীয় নদীগুলি থেকে অবৈধ ভাবে বালি উত্তলনে মদত দিয়েছেন মনোজ। মঙ্গলবার এমন অভিযোগ করেছেন বারবিশায় নির্বাচনী সভার মঞ্চ থেকে। তবে প্রশ্ন উঠছে পনেরো বছর রাজ্যে তৃণমূলের সরকার থাকার পরেও কি করে রমরমিয়ে চলেছিল অবৈধ বালি উত্তলন? এই বিষয়ে পাল্টা মুখ খুলেছেন মনোজ, অভিষেককে কয়লা ভাইপো এবং পাপ্পু বলে সম্বোধন করে মনোজ পাল্টা প্রশ্ন ছুড়েছেন অভিষেকের দিকেই।

