আলিপুরদুয়ার, ৮ এপ্রিল:- বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটল আলিপুরদুয়ার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড ইটখোলা এলাকায়। জানাগেছে মৃত শিক্ষিকার নাম সমাত্রিকা আচার্জি। তিনি আলিপুরদুয়ার নিউটাউন আর আর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। জানাগেছে এদিন তিনি বড় বাজার থেকে বিদ্যালয়ের মিডডেমিলের বাজার করে ফিরছিলেন।

সেই সময় বামনহাট শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন শিলিগুড়ির উদ্যেশে আসছিল। একই সময় ওই প্রধান শিক্ষিকা অন্যমনস্কভাবে ইটখোলা এলাকায় রেল লাইন পারাপার করছিলেন। প্রত্যক্ষদর্শীদের অকূল আবেদনেও তিনি কর্ণপাত করেননি। অবশেষে ট্রেনটি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে ওই প্রধান শিক্ষিকা কয়েক মিটার দূরে ছিটকে পড়েন। স্থানীয়দের চিৎকার শুনে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা ছুটে এসে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান। জেলা হাসপতালে চিকিৎসার চলাকালীন ওই শিক্ষিকার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া জেলা শহরে।

