মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। মমতার পাশাপাশি অভিষেক -কেউ সর্বোচ্চ পর্যায়ের অর্থাৎ, Z প্লাস ক্যাটেগরির থেকেও বেশি নিরাপত্তা পেতেন বলে জানাগিয়েছে। ইতিমধ্যেই, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে।

এবার হরিশ মুখার্জী রোডের ১৮৮এ ‘শান্তিনিকেতন’ বিল্ডিং এবং কালীঘাট রোড এই ২টি জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হল। বুধবার সাতসকালেই চলে গিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা।
পাশাপাশি, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকেও অতিরিক্ত নিরাপত্তা কর্মী এবং পুলিশ কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *