ভোট পরবর্তী হিংসা রুখতে আগামী ১৫ তারিখ পর্যন্ত মালদহে থাকছে কেন্দ্রীয় বাহীনি।
চলবে পুলিশের টহলদারি ও কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ। মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর এবং পুলিশ সুপার অনুপম সিং জানান, আমাদের জেলায় শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটেছে।

সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে অনুরোধ আপনারা কোন প্রতিহিংসার মধ্যে জড়াবেন না। প্রশাসন এই নিয়ে কড়া সতর্কতা রয়েছে। যেকোন হিংসার ঘটনা ঘটলে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে।

