মদের আসরে নিজেদের মধ্যে বচসা। এরপর এক যুবককে শ্বাসরোধ করে খুন। ঘটনায় গ্রেফতার দুই যুবক। ধৃতদের নাম সঞ্জীব দাস ও বিশাল দাস। উল্লেখ্য গত, ২২শে মে সকালে শিলিগুড়ি ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকাঘাট এলাকায় মহানন্দা নদীর চরের জঙ্গলে এক যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে এন জে পি থানার পুলিশ পৌছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়
এরপর তদন্তে নেমে পুলিস জানতে পারে যে মৃত ওই যুবক জলপাইমোড় নিচপাড়ার বাসিন্দা সৌকুমার পারিদা,ওরফে লামা,বয়স ২১ বছর।


এরপর ঘটনার সন্দেহে গত বুধবার জলপাইমোড় নতুন পাড়ার বাসিন্দা সঞ্জীব দাস ও অশোকনগরের বিশাল দাসকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ চালালে উঠে আসে আসল তথ্য। তারা জানায় যে, ২১শে মে রাত্রে তারা তিনজনে জলপাইমোড় সংলগ্ন এলাকায় মদ্যপান করে। এরপরেই সৌকুমার পারিদার সাথে তাদের বচসা বাধলে দুজন মিলে তাকে শ্বাসরোধ করে খুন করে।এরপর দেহটি ভ্যানে করে নৌকাঘাটে এনে মহানন্দা নদীর চরের জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়।
ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *