জেলায় রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল বিজেপি যুব মোর্চা। আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে বিজেপি যুব মোর্চার ৩নং মন্ডল পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এদিন প্রায় শতাধিক বিজেপি কর্মীরা এই

রক্তদান শিবিরের অংশগ্রহণ করে। এ বিষয়ে বিজেপির যুব মোর্চার জেলা সহ-সভাপতি বাপি রায় বলেন,মূলত জেলায় রক্তের সংকট মেটাতে বিজেপির আলিপুরদুয়ার জেলা যুব মোর্চার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত দিনেও এই কর্মসূচী আমরা করে এসেছি, এই অনুষ্ঠান প্রতিবছরি করা হয়।

