বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেতু এবার ভেঙে গেল যোগাযোগের একমাত্র বিকল্প ডাইভারশন। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি গ্রামের। জানা গিয়েছে, ভয়াবহ বন্যার সময় ধূপগুড়ির গধেয়ারকুঠী গ্রাম পঞ্চায়েত এলাকার দইখাওয়া নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। একাধিক গ্রামের সঙ্গে সংযোগ রক্ষাকারী ওই সেতুর মেরামতির কাজ কয়েক মাস আগে শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য সেতুর পাশেই তৈরি

করা হয় অস্থায়ী ডাইভারশন। বৃষ্টির জেরে প্রায় মাসখানেক আগে সেই ডাইভারশনটি ভেঙে গিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ। বৃষ্টির জন্য দই খাওয়া নদীতে বৃহস্পতিবার জল বেড়ে যাওয়ায় ফের এই ডাইভারশনটি ভেঙে গিয়ে যাতায়াত বন্ধ হয়ে গেল।।বর্তমানে জরুরি প্রয়োজনে বহু মানুষ ঝুঁকি নিয়ে পারাপার করছেন। এতে আতঙ্ক ও দুর্ভোগ আরও বেড়েছে এলাকায়।গ্রামবাসীদের অভিযোগ, সেতু নির্মাণের কাজে চরম গাফিলতি করছে ঠিকাদারি সংস্থা। কাজের ধীরগতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি তাঁদের। দ্রুত সেতু নির্মাণ ও ডাইভারশন সংস্কারের দাবিতে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *