ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মা*দক ও চোরাচালান বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনামুড়ার এনসি নগর আন্তর্জাতিক সীমান্ত এবং ধনপুর সীমান্ত এলাকায় পুলিশের একটি দল বিশেষ টহলদারি অভিযান চালায়। অভিযান চলাকালীন সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ৮.৭০০ কেজি নিষিদ্ধ শুকনো গাঁ*জা এবং ৪০টি বিয়া*রের বোতল

উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মা*দক সামগ্রীগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা বলে ওসি তাপস দাস জানিয়েছেন। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া নিষিদ্ধ গাঁ*জা ও বিয়া*র বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোনামুড়া থানার ওসি তাপস দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিপুল পরিমাণ অবৈধ মা*দক ও বিয়া*রের মালিক কে বা কারা এবং এগুলো কোথায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্তে অপরাধমূলক কাজকর্ম রুখতে পুলিশের এই ধরনের কঠোর নজরদারি ও তল্লাশি অভিযান আগামীদিনেও জারি থাকবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

