শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রধান দীর্ঘক্ষণ আটকে রইলো গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জবানরা। অভিযোগ
বিগত পঞ্চায়েত ভোটে শেখ শাজাহান বাহিনী দিয়ে ভোট লুট করে পঞ্চায়েত দখল, টেন্ডার দুর্নীতি , মহিলাদের অসম্মান, আবাস যোজনার কাটমানি, ১০০ দিনের কাজের টাকা তাছরূপ সহ একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালির ন্যাজাট থানার সেহারা রাধানগর পঞ্চায়েত এলাকা। বুধবার ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ও বিজেপি কর্মী সমর্থকরা রাধানগর পঞ্চায়েত প্রধান দীপালি দাসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হন।

উত্তেজিত জনতা প্রধানকে অফিস ছেড়ে বেরিয়ে চলে যেতে বললেও প্রধান ভয়ে ঘরেই আটকে আছে দরজা বন্ধ করে। মূলত ডিম থেরাপির ভয়েই প্রধান অফিস থেকে বেরোতে চাইছেন না।
বিক্ষোভকারীদের দাবি ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত পরিচালনার কাজ করুক এবং প্রধানের পদত্যাগের দাবি তোলেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *